spot_img

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রাম; শানাক্ত ৯

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন নয়জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৬৪২ জনে।

শনিবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষায় নয়জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। তাদের মধ্যে আটজন নগরের এবং একজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে তিনজন, শেভরন হাসপাতাল ল্যাবে দুজন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ