ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। ভোরে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে ফেরি চলাচলে সমস্যায় পড়তে হয়। তাই ভোর সাড়ে ৫টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কমলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে। তবে নদীতে কোনো ফেরি আটকে নেই।











