বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নতুন বছর ২০২৩ সাল হবে বিএনপির জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের বছর এবং সরকারকে বিদায় দেওয়ার বছর।
রবিবার (১ জানুয়ারি) ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নতুন বছর বিএনপির লক্ষ্যে পৌঁছানোর বছর। সরকারের পতনের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখবে বলেও জানান তিনি।











