শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

গত আধঘন্টায় ৫এর অধিক সামরিক যান ধ্বংস; হতাহত ডজনখানেক ইসরাইলী সেনা

গত আধঘন্টায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৫ এর অধিক সামরিক যান ধ্বংস ও ডজনখানেক ইসরাইলী সেনাকে হতাহত করলো ফিলিস্তিন স্বাধীনতাকামীদের সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড।

সোমবার (১ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে এবিষয়ে বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, তুফফাহ এলাকার পূর্বে ইহুদিবাদী ইসরাইলের ৫টি সামরিক যানকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে কাসসাম। একই এলাকার জাবালুর রঈস এরিয়ায় টানেল থেকে বিস্ফোরণ ঘটিয়ে বেশ ক’জন ইসরাইলী সেনাকেও পূর্ণ মৃত ও মৃতপ্রায় অবস্থায় রেখে আসতে সক্ষম হয়।

বিবৃতিতে আরো বলা হয় যে, তুফফাহ এলাকার অপর এরিয়াতেও এক ইসরাইলী সেনা ইউনিটের গাড়ি বহরকে ট্যান্ডম শেল ও এন্টি পার্সোনাল বিস্ফোরক দিয়ে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়। যেখানে গাড়িগুলোকে বিধ্বস্ত ও সেনাদের মৃত নাহয় মৃতপ্রায় অবস্থায় রেখে আসে আমাদের মুজাহিদীন। এছাড়া সেন্ট্রাল গাজ্জার বুরাইজ শরণার্থী এলাকার পূর্বে এক ইসরাইলী সেনাকে শ্যুটআউটে হত্যা করে আমাদের স্নাইপাররা।

সূত্র: হামাস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ