spot_img

মালয়েশিয়ায় আরো দুই সপ্তাহ লকডাউন ঘোষণা

মালয়েশিয়ায় করোনাভাইরাস প্রতিরোধে চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) নামে লকডাউন আরো দুই সপ্তাহ বর্ধিত করা হয়েছে। বর্তমানে চলমান লকডাউন ৪ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউনের সময়সীমা আরো ১৪ দিন বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এ ঘোষণা দেন।

তিনি জানান, জাতীয় নিরাপত্তা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে একমত পোষণ করেছে।

লকডাউনের মধ্যে জনগণকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে আগের মতোই পুলিশ রিপোর্ট লাগবে বলে ঘোষণা দেয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ