spot_img

ইউক্রেনের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ : পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ইউক্রেনের সঙ্গে সংশ্লিষ্ট সকল পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানায় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সংলাপ ও সহযোগিতার চেতনা বজায় রেখে এই সঙ্কট নিরসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে, শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধানের উপর অঞ্চল ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নির্ভর করে যা কেবল সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ