ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মুহাম্মাদ আতিকুল ইসলাম আবারও সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল দুপুরে করোনা পরীক্ষা করালে তাদের ফল পজিটিভ আসে।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাতে ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ শাখা জানায়, মেয়র আতিক, তার স্ত্রী, মেয়ে ও গৃহকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে। তবে চিকিৎসকের পরামর্শে প্রয়োজন হলে তিনি হাসপাতালে ভর্তি হবেন।
মেয়র আতিকুল ইসলাম নিজের ও পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দু‘আ চেয়েছেন। একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এর আগে ২০২০ সালেও একবার মেয়র মুহাম্মাদ আতিকুল ইসলাম সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।










