spot_img

সিলেটের প্রবীণ আলেম মাওলানা মাসউদ আহমদ (বাঘার হুজুর) ইন্তেকাল করেছেন

সিলেটের জামেয়া ইসলামিয়া কাওমিয়া দারুস সুন্নাহ গলমুকাপন মাদরাসার ছদরে মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মাসউদ আহমদ (বাঘার হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২ ফেব্রুয়ারি) ভোরে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মরহুমের নামাজে জানাযা আজ বুধবার বিকেল ৩টায় তাঁর নিজ কর্মস্থল জামেয়া ইসলামিয়া কাওমিয়া দারুস সুন্নাহ গলমুকাপন মাদরাসার পূর্বের মাঠে অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন মরহুমের ছেলে একুশে জার্নাল ডটকমের সহ-সম্পাদক মুফতী মাসরুর আহমদ বুরহান।

শায়খুল হাদিস মাওলানা মাসউদ আহমদ সিলেটের জামেয়া গহরপুরের প্রথম নাজিমে তালিমাতের (শিক্ষাসচিব) দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৬৭বছর যাবত কুরআন-হাদিসের দরস দিয়ে আসছেন। মৃত্যু পর্যন্ত তিনি দু’টি মাদরাসায় সহীহ বুখারী দারস প্রদান করেছেন।

দেশজুড়ে বাঘার হুজুরের অসংখ্য ছাত্র রয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো ময়মনসিংহের প্রখ্যাত আলেম মাওলানা গিয়াস উদ্দিন (বালিয়া), শায়খুল হাদিস হুসাইন আহমদ উমরপুরি, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল আজীজ দায়ামিরী, মাওলানা নূরুল ইসলাম বিশ্বনাথী, শায়খুল হাদিস আব্দুল বাসিত বরকতপুরি, মাওলানা আব্দুস শহীদ গলমুকাপনী রাহমাতুল্লাহি আলাইহিম প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ