spot_img

ফসল ও পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেছেন, ফসলের ও পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ যাতে দেশে কেউ রোপণ না করে, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে আরটিভি এনআরবিসি কৃষি পদক ২০২২ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইউক্যালিপটাস গাছ যেগুলো রয়েছে, সেগুলো কর্তনের জন্য উচ্চপর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষিকে বাণিজ্যিক করা সরকারের লক্ষ্য। আমরা চাই শিক্ষিত বিশেষ করে শহরের তরুণেরা কৃষিকাজে এগিয়ে আসুক। বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগে করুক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ