spot_img

দরিদ্র মোকাবিলা করাই আমাদের প্রধান সংগ্রাম: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকৃতি আমাদের পানি, বায়ু ও মাটি দিয়েছে। কিন্তু এগুলো দরিদ্র মানুষ পায় না। ফলে নিজেদের অবস্থানেরও কোনো পরিবর্তন হয় না। দরিদ্রকে মোকাবিলা করাই আমাদের প্রথম এবং প্রধান সংগ্রাম। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সামনের কাতার থেকে কাজ করবে কৃষি। কৃষিকে এগিয়ে নিতে হবে। কৃষিতে একটু নজর দিতে হবে। সরকার কৃষি নিয়ে উদারভাবে কাজ করছে। কৃষিখাতে নানা ধরনের ভর্তুকি দিচ্ছে। শুধু সার ও বীজ নয়, কৃষি যান্ত্রিকীকরণেও ভর্তুকি দেওয়া হচ্ছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘স্ট্রেন্ডিং স্মল হোল্ডারস ফার্মস অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজ টু বেটার কপি উইথ ক্লাইমেট চেঞ্জ ইন দ্যা ভালনারেবল হাওর রিজন অব বাংলাদেশ প্রজেক্ট’ নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দরিদ্র মানুষের জন্য নানা ধরনের আইনের মারপ্যাঁচ। একদিকে তারা দরিদ্র, অন্যদিকে আইনের নানা বেড়াজাল। অসম আইনের বেড়াজালে দরিদ্র জনগোষ্ঠী। তারা তাদের ন্যায্য পাওনা পায় না। নিজেদের অবস্থানেরও কোনো পরিবর্তন হয় না।

তিনি বলেন, বর্তমান সরকার এসব মানুষের জীবনে স্বস্তি আনতে কাজ করছে জানিয়ে কিছু সুপারিশ তুলে ধরেন মন্ত্রী। দরিদ্র মানুষের প্রাপ্যটা বুঝিয়ে দিলেই সমস্যা নিরসন সহজ হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ