spot_img

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে ১ স্বাধীনতাকামী নিহত

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে উপত্যকাটির এক স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার নাদিগামে তিনি ইন্তেকাল করেন।

কাশ্মীরে গত এক মাসে ১২টি সংঘর্ষে ভারতীয় বাহিনীর গুলিতে ২২ জন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছে।

অন্যদিকে, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর থেকে ২০২২ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত ভারতীয় বাহিনীর গুলিতে ৪৩৯ জন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়। একইসময়ে স্বাধীনতাকামীদের সাথে সংঘর্ষে ভারতীয় বাহিনীর ১০৯ জন সদস্য মারা যায়।

বুধবার (২ ফেব্রুয়ারি) ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের বক্তব্য থেকে এ তথ্য জানা যায়।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ