spot_img

আমিরাতের গ্র্যান্ড মসজিদে ইসরাইলের প্রেসিডেন্ট; বিশ্বব্যাপী তীব্র ক্ষোভ

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করে গেলেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।

সফরে মঙ্গলবার (১ জানুয়ারি) দেশটির সর্ববৃহৎ শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন এই ইহুদি নেতা।

তবে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রেসিডেন্ট এর মুসলিমদের মসজিদ পরিদর্শনে বিশ্বব্যাপী তীব্র ক্ষোভ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠেছে তীব্র সমালোচনা। একজন লিখেছেন, হ্যারজোগের যদি মুসলিমদের মসজিদের প্রতি এতই গুরুত্ব থাকত তাহলে প্রথম কিবলাখ্যাত মসজিদুল আকসার ওপর তারা শত্রুতা করত না, এটি বড় একটি কপটতা।

আরেকজন লিখেছেন, আল্লাহ আমিরাতবাসীকে সাহায্য ও রক্ষা করুন, তাদের ঘরে সাপ ঢুকে গেল!

এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরাইলের প্রেসিডেন্ট এর হীন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ উঠেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ