spot_img

আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিল কানাডা, মেক্সিকো ও চীন

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এ ছাড়া চীনের পণ্য আমদানিতে ১০ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

শনিবার (১ ফেব্রুয়ারী) ট্রম্পের এমন আদেশের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে তাঁর সরকার। মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ কার্যকর হবে ২১ দিনের মধ্যে, যাতে কানাডার কোম্পানিগুলো সমন্বয় করার সময় পায়।

সংবাদ সম্মেলনের শুরুতেই ট্রুডো সরাসরি আমেরিকার জনগণকে উদ্দেশ করে বলেন, এই পাল্টাপাল্টি শুল্কের ধাক্কা বাজার দর আর যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলবে।

এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম গতকালই ঘোষণা দেন, আমেরিকার এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তাঁর দেশ। শুল্ক আরোপসহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে তারা আমেরিকার বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়ারে ঘোষণা দিয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আমেরিকার শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট। তারা দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির গুরুতর লঙ্ঘন। আমেরিকার বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে চীন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ