প্রথম বিদেশ সফরে সৌদি আরবে পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বতী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শা’রা আল জুলানাী।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান রিয়াদের ডেপুটি গর্ভনর।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, সুন্নি মুসলমানরা বাশার আল-আসাদের সরকারকে উৎখাতের পর গত সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় আহেমদ আল-শা’রা।
দায়িত্ব নেওয়ার পর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান আহমেদ আল-শারাকে অভিনন্দন জানান।
এর মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান দামেস্ক সফরে গিয়ে আসাদ সরকারের সময় সিরিয়ার ওপর আরোপিত আর্ন্তজাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটিকে সহায়তা করবে বলে জানান। প্রেসিডেন্ট শারার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল জানান, ইতোমধ্যে তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা করছেন।










