spot_img
spot_imgspot_img

পটিয়া রেলস্টেশন চত্বরের দু’দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ৫ ও ৬ মার্চ

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রামের পটিয়া উপজেলার দাওয়াতী সংগঠন ইসলামী সম্মেলন বাস্তবায়ন পরিষদ এর ব্যবস্থাপনায় দু’দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামী শুক্রবার ও শনিবার (৫ ও ৬মার্চ) পটিয়া মাদরাসা সংলগ্ন রেলস্টেশন চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন সংগঠনের সহকারী সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানিয়েছেন ইতোমধ্যে সম্মেলন পূর্বক প্রায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সম্মেলনে পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আমিনুল হক ও মুঈনে মুহতামিম মাওলানা আবু তাহের নদভীর ধারাবাহিক সভাপতিত্ব করবেন।

সম্মেলনে প্রধান হিসেবে বয়ান করবেন জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুফতী আব্দুল হালীম বোখারী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর।

এতে বয়ান করবেন, সম্মেলনে জামেয়া ইসলামিয়া পটিয়া প্রধান মুফতী ও মুহাদ্দিস মুফতী হাফেজ আহমদ উল্লাহ, জামেয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দীন জিয়া, মুফতী দেলোয়ার হোসেন ঢাকা, মুফতী নজরুল ইসলাম কাসেমী ঢাকা,মাওলানা খোরশেদুল ইসলাম কাসেমী ঢাকা,মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক ফেনী,পটিয়া মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, শাহমীরপুর মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা নুরুল্লাহ, জামেয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন ও মাওলানা ইসমাঈল বোখারী কাশিয়ানী প্রমুখ।

সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মাদ উল্লাহ জমিরাবাদী সম্মেলনে স্ববান্ধব উপস্থিত হয়ে সম্মেলনকে সাফল্য মণ্ডিত করার জন্য তৌহিদী জনতাকে আহবান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ