চৈত্রের শেষ সময়ে দেশের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি। সকাল থেকে আকাশে রোদ-মেঘের খেলা। সঙ্গে বয়ে যাচ্ছে দমকা বাতাস। ঢাকাসহ চট্টগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মাদ হাফিজুর রহমান জানান, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।









