বুধবার | ১০ ডিসেম্বর | ২০২৫

হাসিনাকে ফিরিয়ে দিতে আলোচনা হয়েছে, তবে বিস্তারিত বলা যাবে না : ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিশ্চিত করেছেন যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আলোচনা হয়েছে। তবে আলোচনার বিস্তারিত আপাতত প্রকাশযোগ্য নয় বলে জানান তিনি।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৪ এপ্রিল শুরু হওয়া তিন দিনব্যাপী বিমসটেক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ৮ মাসের মধ্যে এটি ছিল ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর প্রথম সাইডলাইন বৈঠক।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ, প্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠায় ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি পরিবেশের ক্ষতি করে এমন উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। সীমান্ত নিরাপত্তা, অবৈধ পারাপার রোধ এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

এই বৈঠকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ও ভারতের পক্ষ থেকে উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠকের পর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img