spot_img
spot_img

আফগানিস্তানে ভূমিকম্প; নিহত ৮

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাবুল প্রদেশের বাগরামী জেলায় ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। আফগান সরকার জানিয়েছে, এ ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় এ ভূমিকম্প হয়। এর গভীরতা ছিল ১৮১ কিলোমিটার।

এই ভূমিকম্পের কম্পন আফগানিস্তান ছাড়াও পাকিস্তান ও ভারতেও অনুভূত হয়েছে।

কাবুল গভর্নরের মিডিয়া দপ্তর জানায়, শক্তিশালী ঝাঁকুনিতে বাগরামী জেলার গোসফানদারা এলাকায় একটি আবাসিক বাড়ি ধসে পড়ে।

প্রাদেশিক মুখপাত্র হাফিজ বাশারাত বলেন, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তিনি জানান, একটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়ায় বাবা, মা, চার মেয়ে ও দুই ছেলে প্রাণ হারান।

ভূমিকম্পটি ১৮১ কিলোমিটার গভীরে হওয়ায় সাধারণত ক্ষয়ক্ষতি কম হওয়ার কথা। তবে আফগানিস্তানের গ্রামীণ এলাকায় কাঁচা ঘরবাড়ি ও দুর্বল অবকাঠামোর কারণে তুলনামূলক কম মাত্রার ভূমিকম্পও বড় ক্ষতির কারণ হতে পারে।

এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় গিলগিত-বালতিস্তানের বাসিন্দারাও এই ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছেন। ভারতের দখলকৃত কাশ্মীরের কিছু এলাকাতেও কম্পন টের পাওয়া গেছে।

সূত্র: বিবিসি উর্দূ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ