spot_img
spot_img

বিএনপি সরকারের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্যের প্রথম বিক্ষোভ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দল হিসেবে প্রথমবারের মতো আজ রাজপথে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে বিএনপি সরকারের বিরুদ্ধে ডাকা এই প্রথম কর্মসূচিতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে জোটটি।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সমাবেশ ঘিরে পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত নেতাকর্মীদের বড় ধরনের উপস্থিতি দেখা যেতে পারে বলে জানা যায়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজকের বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন।

জামায়াতে ইসলামী জানায়, বিক্ষোভে অংশ নিতে রাজধানীর প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে স্বতঃস্ফূর্ত জনসমাগম বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তৃণমূলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। ১১ দলীয় ঐক্যের অন্য দলগুলোও গত দুই দিন ধরে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে তৎপরতা চালিয়েছে। কর্মসূচি সফল করতে একাধিক উপকমিটি কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ