spot_img
spot_img

সোমবারের মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী সোমবার (৬ এপ্রিল)-এর মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’।

শনিবার (৪ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করেন।

ট্রাম্প ইরানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি এর আগে দেশটিকে একটি চুক্তিতে আসার অথবা গুরুত্বপূর্ণ এই নৌপথটি খুলে দেওয়ার জন্য যে ১০ দিনের সময় দিয়েছিলেন, তার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি আছে। সময় শেষ হওয়ার পরপরই ইরানের ওপর ভয়াবহ আক্রমণ শুরু হবে বলে তিনি সাফ জানিয়ে দেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ