আমেরিকার ফেডারেল এজেন্টরা ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলাইমানির ভাতিজি ও নাতনিকে গ্রেফতার করেছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি (পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস) বাতিল করার পরপরই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়।
স্টেট ডিপার্টমেন্ট জানায়, গ্রেফতারকৃত দুই ব্যক্তি হলেন হামিদ সোলাইমানি আফশার এবং তার কন্যা। বর্তমানে তারা আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হেফাজতে রয়েছেন।
এখন তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ বা প্রত্যাবাসন সংক্রান্ত বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে কূটনৈতিক মহলের।
সূত্র: আল-জাজিরা











