spot_img
spot_img

৬ মে থেকে চলেবে গণপরিবহন

ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে গণপরিবহন চলানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (৫ মে) সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। কিছু নির্দেশনা অনুসরণ করে গাড়ি চালানোর জন্য ঢাকা মহানগরে চলাচলকারী সব রুট মালিক সমিতি বা পরিবহন কোম্পানির নেতাবে নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশনাগুলো হচ্ছে-

নির্দেশনাসমূহ
১. মাস্ক ছাড়া কোনও যাত্রী গাড়িতে উঠাতে পারবে না এবং গাড়ির স্টাফদেরকে মালিক মাস্ক সরবরাহ করবে।

২. গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে। অর্থাৎ ২ সিটে একজন যাত্রী বসবে।

৩. লকডাউনে মালিক-শ্রমিকেরা মানবেতর জীবন-যাপন করছে। এক্ষেত্রে রুট মালিক সমিতি বা পরিবহন কোম্পানির জিপির নামে কোনও প্রকার অর্থ গাড়ি থেকে আদায় করতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ