হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক ও মেখল হামিউস সুন্নাহ মাদরাসার শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।
বুধবার (৫ মে) বিকাল সোয়া ৪টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম।
তিনি জানান, বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে চকরিয়া থেকে জেলা ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে।











