spot_img
spot_img

পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের উপর হামলার ভারী মূল্য দিতে হবে ইসরাইলকে: হামাস

ইনসাফ | নাহিয়ান হাসান


দখলকৃত ফিলিস্তিনের পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ ও তাদের উপর অনবরত হামলা চালিয়ে যাওয়ায় কঠিন হুশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড।

মঙ্গলবার (৪ মে) রাতে কাসসাম ব্রিগেডের কমান্ডার শেখ জাইফ লিখিত একটি বিবৃতি প্রকাশিত হয়।

বিবৃতিতে বলা হয়, পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের অনবরত হামলায় কাসসাম ব্রিগেড অসার দাঁড়িয়ে থাকবে না।

শেখ জাররাহতে আমাদের লোকজনের বিরুদ্ধে ইহুদিবাদীদের চলমান আগ্রাসন অতিসত্ত্বর বন্ধ না হলে তাদেরকে এর ভারী মূল্য চুকাতে হবে।

কাসসাম ব্রিগেড সেখানকার পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছে বলেও উল্লেখ করেন তিনি।

তাছাড়া, নিজেদেরই ঘরবাড়ি থেকে ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করার জন্য ইহুদিবাদী সন্ত্রাসীরা যে তাণ্ডব চালাচ্ছে তার সম্মুখীন হওয়া শেখ জাররাহর ফিলিস্তিনি বাসিন্দাদের দৃঢ়তার ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, কাসসাম ব্রিগেডের কমান্ডার শেখ জাইফকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বেশ কয়েক বছর যাবত তাদের মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের তালিকার শীর্ষে রেখেছে!

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পূর্ব জেরুসালেমের আরব ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদের আদেশ দেয় যাকে ফিলিস্তিনিরা ১৯৪৮ সালে নাকবার (খাঁটি আরব ফিলিস্তিনি নির্মুল ষড়যন্ত্র) অধীনে শুরু হওয়া ফিলিস্তিন জাতি নিধনের সাথে তুলনা করছে।

তাছাড়া বেশ কিছুদিন আগে বিভিন্ন উগ্র ইহুদি, তাদের উপর আরব ফিলিস্তিনিরা সন্ত্রাসী হামলা করছে বলে গুজব ছড়িয়ে ওই বিক্ষোভগুলোতে সন্ত্রাসী হামলা করে এবং আন্দোলনরত কয়েক ডজন নিরীহ ফিলিস্তিনিকে আহত করে দেয়।

জানা যায়, পূর্ব জেরুসালেমের যেসব বাড়িঘর নির্মাণে মার্কিন অর্থ সহযোগিতা রয়েছে তাদেরকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অদ্ভুত বিশেষ চুক্তির আওতায় ঘর খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সুপ্রিম কোর্ট।

ওই অদ্ভুত বিশেষ চুক্তিটি সম্পাদিত হতে হবে অবৈধ বসতিতে বসবাসকারী ইহুদি শরণার্থীদের সাথে এবং সেসমস্ত বাড়ির ফিলিস্তিনি মালিকগণ তাদেরকে ভাড়া প্রদান করে থাকতে পারবেন। তবে বাড়ির মালিকানা থাকবে যে ইহুদি শরণার্থীদের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে তাদের হাতে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ