ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আগামী শুক্রবার বিশ্ব কুদস দিবস। ইরানের ইতিহাসে এটি একটি গৌরবময় দিন। সব ফিলিস্তিনি অবশ্য তাদের নিজ ভূখণ্ডে ফিরে যাবে এবং মসজিদুল আকসা ও আল-কুদস মুক্ত হবে।
বুধবার(৫ মে) ইরানের মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, এখন ইহুদিবাদীদের মাতমের সময় চলছে। কারণ তারা আমেরিকার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ইরানের দূরত্ব সৃষ্টির ষড়যন্ত্রও সফল হয়নি।
রুহানি বলেন, দেশের জনগণকে বলছি ওদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে খুব শিগগিরই সব নিষেধাজ্ঞা তুলে নেবে তারা।
তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ এটা ভালোকরেই জানে আইনের পথে ফিরে আসা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই, তাদেরকে পরমাণু সমঝোতায় ফিরতেই হবে।












