spot_img
spot_img

মানুষের জীবন-জীবিকার প্রশ্নেও সরকারের কোনো দায়িত্ববোধ নাই: মির্জা ফখরুল

করোনা মহামারী প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একটি সরকার। যেহেতু তাদের কোনো জবাবদিহিতা নেই, সেজন্য মানুষের জীবন-জীবিকার প্রশ্নেও তাদের কোনো দায়িত্ববোধ নাই। সেই দায়িত্বহীনতার কারণে, জবাবহীনতার কারণে আজকে গোটা জাতিকে একটা চরম বিপদের মুখে ঠেলে দেয়া হয়েছে।

বুধবার (৫ মে) বিকালে করোনাভাইরাসে রোগীদের স্বাস্থ্য দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনে তৈরি ‘অ্যাপস’ এর উদ্বোধন উপলক্ষে এই ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রকৃতপক্ষে মহামারী শুরু হওয়ার পর থেকে সরকারের চরম অযোগ্যতা ও অজ্ঞানতা এই করোনাভারাসকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে কারোনা চিকিতসার জন্যে সরকারের তরফ থেকে সেই ধরনের কোনো ব্যবস্থাই গ্রহন করা হয়নি।

তিনি বলেন, স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে, চরম ভঙ্গুর একটা স্বাস্থ্যখাত এই সরকার তৈরি করেছে। সরকারের ব্যর্থতা-অযোগ্যতায় গোটা জাতি আজকে বিপদের সম্মুখিন হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আসুন আমরা সবাই মিলে, আন্তরিকতার সঙ্গে
দুআ করি তার আশু রোগমুক্তির জন্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ