spot_img
spot_img

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মালদ্বীপের দায়িত্ব পেলেন বাংলাদেশি চিকিৎসক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হিসেবে মালদ্বীপের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি নাগরিক ডাক্তার নাজনীন আনোয়ার।

গত ৮ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হিসেবে তিনি মালদ্বীপে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব পাওয়ার পর ডাক্তার নাজনীন আনোয়ার বুধবার (৫ মে) বাংলাদেশি দূতাবাসের দপ্তরে হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় হাইকমিশনার ডা. নাজনীন আনোয়ারকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন ও ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ