spot_img
spot_img

সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন

সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

জানা যায়, দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বুধবার রাত পৌনে ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ