spot_img
spot_img

আবারও ৩ দিনের রিমান্ডে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য সাবেক সহকারী মহাসচিব ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৫ মে) আদালত এ আদেশ দেন।

এদিন মাওলানা আফেন্দীকে আদালতে হাজির করে ২০১৩ সালের পল্টন থানার এক মামলায় তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ