শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

হাজী সেলিম আইন মেনেই বিদেশ গেছেন, আবার ফেরত এসেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম আইন মেনেই বিদেশ গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, তিনি ( হাজী সেলিম) খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন, আবার ফেরত এসেছেন। আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে আমাদের হাইকোর্ট থেকে যে নির্দেশনা ছিল, সেটিকে সামনে রেখে গিয়েছেন। তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। আইন মাথায় রেখেই তিনি গিয়েছেন। উনি আইন মেনেই গেছেন এবং আইন মেনে ফেরত এসেছেন।

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা জানেন হাইকোর্টের রায় আছে, সেটি অফিসিয়ালি ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গেছেন, আবার চলে এসেছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img