গত এপ্রিল মাসে আগ্রাসন চালিয়ে ৯ জন কাশ্মীরিকে শহীদ করেছে দখলদার ভারতীয় সেনারা। এর মধ্যে তিনজনকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে ও পুলিশি হেফাজতে হত্যা করা হয়েছে। দখলদার ভারতীয় সেনাবাহিনীর হাতে এসব হত্যাকাণ্ডের ফলে একজন নারী বিধবা হয়েছেন ও পিতৃহারা হয়েছেন পাঁচজন শিশু ।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের গত মাসের প্রতিবেদনে এ বিষয়টি জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে কমপক্ষে ২ হাজার ৪৮০ জন বেসামরিক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারে অংশ নেয় ভারতের সেনাবাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ও স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)। গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই রাজনৈতিক কর্মী, যুবক, ব্যবসায়ী ও শিক্ষার্থী।
আটক ব্যক্তিদের অনেককেই ‘অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন’ ও ‘পাবলিক সেফটি অ্যাক্ট’ -এর আওতায় মামলা দেওয়া হয়েছে, যা মূলত ভিন্নমত দমন ও বেআইনি আটক দীর্ঘায়িত করার জন্য ব্যবহৃত হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, গত মাসে ভারতীয় বাহিনী অঞ্চলটিতে ৩৬টি আবাসিক ঘর ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস করেছে ভারতীয় দখলদার বাহিনীর।
সূত্র: কাশ্মীর মিডিয়া সার্ভিস










