ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের উত্তর মাদলা গুচ্ছগ্রামে সাকিব মিয়া (১৮) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)।
শনিবার (৪ মে) এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১ দিকে এলাকার কিছু লোক সীমান্ত এলকায় মাঠ থেকে গরু আনতে যান সাকিব।বিনা উস্কানিতে বিএসএফ বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে সকলকে লক্ষ করে একাধিক গুলি ছুঁড়ে। এতে দুজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার পরামর্শ দেন ডাক্তার। অবস্থার অবনতি দেখে ঢাকার পপুলার হসপিটালে নেয়া হলে ডাক্তার সাকিব মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আব্দুল মোতালেবের একমাত্র ছেলে।










