শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

মুফতী ফয়জুল করীমকে মেয়র ঘোষণার মামলা খারিজ; লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীমের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচনি ট্রাইব্যুনাল।

সোমবার (৫ মে) দুপুরে শুনানি শেষে বরিশাল সিটি নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান আবেদন খারিজের আদেশ দেন।

মামলার শুনানি শেষে আদালত বলেছে, এ ঘটনা দীর্ঘদিন আগের হওয়ায় মামলা গ্রহণযোগ্য নয় বলে বিবেচিত হয়েছে। এছাড়া অন্যান্য প্রক্রিয়াগত বিষয় উল্লেখ করে মামলার আবেদন খারিজ করা হলো।

ফয়জুল করীমের পক্ষে মামলায় অংশ নেওয়া আইনজীবী শেখ নাসির উদ্দিন বলেছেন, আমরা এ আদেশ চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে যাব।

এদিকে রায় ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইনি ও রাজনৈতিক লড়াই চলিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বিবৃতিতে দলটি বলেছে, ফ্যাসিবাদের আমলে বরিশাল সিটি নির্বাচনে জালিয়াতিপূর্ণ ফলাফল বাতিল করে মুফতী ফয়জুল করীমকে মেয়র ঘোষণার জন্য করা মামলা নির্বাচনী ট্রাইব্যুনালে তামাদি আইনে মামলা খারিজ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদের নির্মমতার শিকার মুফতী ফয়জুল করীম নির্বাচনের দিন যে মাত্রার নৃশংসতার শিকার হয়েছেন এবং তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার যে ভাষায় কথা বলেছিলেন তাতে তৎকালীন চরম বৈরি পরিবেশে মামলা করার মতো সুযোগ ছিলো না। মুফতী ফয়জুল করীমের এই সাধারণবোধ থেকে আদালত মামলা গ্রহণ করবেন বলে জাতি আশা করেছিলো। কিন্তু আজকে নির্বাচনী ট্রাইব্যুনাল পরিস্থিতি অনুধাবন না করে মামলা খারিজ করে দিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, এখন আইনী উপায়ে নির্বাচনী আপিল আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং ফ্যাসিবাদের পাপমোচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আইনী ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img