spot_img
spot_img

শাপলার শহীদদের স্মরণে ছাত্র জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাপলার শহীদদের স্মরণে রাজধানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর পল্টনস্থ ডিসিসি হলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদ বিন জাকির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, “প্রতিটা আন্দোলনকে ঘিরেই কিছু ব্যবসার জন্ম হয়। ৭১-কে নিয়ে পতিত স্বৈরাচার ব্যবসা করেছে। জুলাইকে ঘিরেও ব্যবসা হয়েছে। শাপলাকে নিয়েও যেন কোনো ব্যবসা না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।”

তিনি বলেন, “অনেক সময় সয়লাব আসে। সেই সয়লাবের মাঝে হকের পতাকাকে সমুন্নত রাখতে হলে এই প্রজন্মকে বালাকোট, রেশমি রুমাল, শামেলীর যুদ্ধসহ ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো গভীরভাবে অধ্যয়ন করতে হবে। তাহলে আন্দোলনগুলোতে শত্রুর ষড়যন্ত্র আর ঘায়েল করতে পারবে না।”

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে ঈমান-আকীদা ও মুসলিম উম্মাহর ধর্মীয় মূল্যবোধের ওপর পরিকল্পিত আঘাত ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। এ পরিস্থিতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।

তারা বলেন, আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মান রক্ষা, ইসলামি শিক্ষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা কোনো আপসের বিষয় হতে পারে না।

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পরও বহু আলেম-ওলামা কারাগারে বন্দি রয়েছেন, যা অন্যায় ও দমনমূলক মানসিকতার বহিঃপ্রকাশ। তারা অবিলম্বে সকল নিরপরাধ আলেম-ওলামার নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার দাবি জানান।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঘোষণা করে, ইসলামবিরোধী অপপ্রচার, মূল্যবোধ ধ্বংসের ষড়যন্ত্র এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিরুদ্ধে তারা অতীতের মতোই সোচ্চার থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমেদ, মাওলানা আব্দুল হক কাওসারি, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, প্রচার সম্পাদক মাওলানা ইমরানুল বারী সিরাজী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা জাবের কাসেমী এবং ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা এখলাছুর রহমান রিয়াদ।

এ সময় ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি নূর হোসাইন, সহ সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সহ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাইম, অর্থ সম্পাদক হোসাইন আহমাদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, সদস্য সাইফ বিন জামালসহ কেন্দ্রীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর পূর্বের সহসভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাহদি হাসান, বারিধারা ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক সাব্বির বিন জুয়েল, সালামবাগ ক্যাম্পাস শাখার সভাপতি মাহদি হাসান, মাযহারুল উলুম ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক মারুফ হোসাইন শাহেদসহ ঢাকা মহানগর ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ