spot_img

সদরঘাটে পা পিছলে নদীতে পড়ে পুলিশের এসআই’র মৃত্যু

ঢাকার সদরঘাট টার্মিনালের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে শাওলিন আকিব (২৮) নামে পুলিশের এক এসআই’র মৃত্যু হয়েছে। তিনি পুলিশের ঢাকা জেলা এসবি শাখায় কর্মরত ছিলেন।

রবিবার (৬ জুন) সকালে সদরঘাট টার্মিনালের ৮নং পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সদরঘাট নৌ পুলিশের এসআই শহিদ জানান, নিহত শাওলিন আকিব ঢাকা জেলা এসবিতে কর্মরত ছিলেন। বরিশাল থেকে তার আত্মীয় আসছিলেন লঞ্চে করে। তাদেরকে রিসিভ করতে আজ সকালে তিনি সদরঘাটে আসেন। বৃষ্টি হওয়ার কারণে পন্টুন পিচ্ছিল ছিল।

পন্টুনে আসার পরে, অসতর্কতা বসত আকিব পা পিছলে নদীতে পড়ে যান। এ সময় তিনি মাথার পেছনে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন। পরে তার লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ