spot_img

বন্দুকধারীর হামলায় নিহত হাইতির প্রেসিডেন্ট

হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইজি নিজস্ব বাসভবনে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন।

বুধবার (৭ জুলাই) দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সশস্ত্র একটি দল মাঝরাতে প্রেসিডেন্ট জোভেনালের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে ও তার স্ত্রীকে টার্গেট করে গুলি করে তারা। এতে প্রেসিডেন্ট মোইজি নিহত হয়েছেন। তবে গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন তার স্ত্রী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তিনি আরও বলেন, সংকটময় মুহুর্তে দেশের নিরাপত্তা পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণরূপে হাইতির পুলিশ ও সেনাবাহিনীর কাছে। ন্যাশনাল প্যালেস ও উচ্চপদস্থ লোকজনদের বসবাসের এরিয়া প্যাশনভিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলাকারীদের পরিচয় সনাক্ত হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, হামলার সময় কয়েকজন বন্দুকধারী স্প্যানিশ ভাষায় কথা বলছিলো। এর চেয়ে বেশিকিছু জানাতে তিনি রাজি হননি।

প্রসঙ্গত, হাইতি আমেরিকার সবচেয়ে দরিদ্র রাষ্ট্র। প্রেসিডেন্ট জোভেনাল মোইজির অধীনস্থ দেশটি ক্রমেই তাদের স্থিতিশীলতা ও সহিষ্ণুতা হারাচ্ছিলো। ৫৩ বছর বয়সী জোভেনেল মোয়েস পূর্বসূরী মিশেল মার্টলির পদত্যাগের পর ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট ছিলেন। দেশটিতে নির্বাচন আয়োজন করা সম্ভব না হওয়ায় বিশেষ ডিক্রির আওতায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। এ কারণে সম্প্রতি তার পদত্যাগের দাবিও জানিয়ে আসছিলো বিরোধী দলগুলো।

সূত্র: আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ