spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমেরিকা সফরের আগে হোয়াইট হাউসের বিক্ষোভ করেছেন ফিলিস্তিন সমর্থকরা।

রোববার (৬ জুলাই) ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ফ্রি, ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। এ সময় তাদের হাতে থাকে নানা প্রতিবাদী প্ল্যাকার্ড, যার মধ্যে লেখা ছিল- ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ করো, ফিলিস্তিন দীর্ঘজীবী হোক, ওয়ারেন্টেড নেতানিয়াহু।

আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইনসহ আরও কয়েকটি সংগঠন এ বিক্ষোভের আয়োজন করে। তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতানিয়াহুর আমেরিকা সফরের প্রতিবাদ জানাবে এবং গাজ্জায় ইসরাইলের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমেরিকার সমর্থন প্রত্যাহারের দাবি তুলবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, সোমবার তিনি নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন (এ প্রতিবেদন লেখার সময় নেতানিয়াহু আমেরিকায় পৌঁছেছে)। এটি গত ছয় মাসে নেতানিয়াহুর তৃতীয় মার্কিন সফর।

ট্রাম্প জানান, গাজ্জায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির একটি সম্ভাব্য চুক্তি এ সপ্তাহেই হতে পারে। আমরা ইসরাইলের সঙ্গে অনেক বিষয়ে কাজ করছি, যার মধ্যে ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তিও থাকতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ