spot_img
spot_img

টানা দুই বছর প্রতিদিন ইসরাইলে আঘাত হানার সমারিক সক্ষমতা আছে ইরানের: ইব্রাহিম জাব্বারি

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে টানা দুই বছর প্রতিদিন আঘাত করার সামরিক সক্ষমতা ইরানের বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিস) এর উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি।

তিনি বলেন, ইরানের কাছে এখনো এত সামরিক সক্ষমতা আছে যে, তারা চাইলে ইসরাইলকে টানা দুই বছর প্রতিদিন আঘাত করতে পারে।

সোমবার (৭ জুলাই) আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইব্রাহিম জাব্বারি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

তিনি বলেন, আমাদের যে অস্ত্রাগার, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অন্যান্য সামরিক স্থাপনা রয়েছে, তা এত বিশাল যে আমরা এখনো আমাদের অধিকাংশ প্রতিরক্ষা সক্ষমতা এবং কার্যকর ক্ষেপণাস্ত্র দেখাইনি।

তিনি আরও বলেন, যদি আমেরিকা ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হয়, তাহলেও আমাদের এই ঘাঁটিগুলো শেষ হয়ে যাবে না। এমনকি যদি আমরা প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ি, তা দুই বছর ধরে চলবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ