spot_img

আ’লীগের রাজনীতি করা তো দূরের কথা, কোনো অর্গানকেও দেশে ফাংশন করতে দেওয়া হবে না: আবিদ

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচারের প্রতিটি অর্গান ও প্রতিটি ব্যক্তিকে বলতে চাই, আপনারা যে গণহত্যা চালিয়েছেন, তার জন্য অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হোন।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি করা তো দূরের কথা, দলটির একটি অর্গানকেও বাংলাদেশের মাটিতে ফাংশন করতে দেওয়া হবে না। এটাই আমাদের শেষ কথা।

সোমবার (৬ জুলাই) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আবিদুল ইসলাম খান বলেন, আমি ভিসি চত্বরে রক্ত দেখেছি, বোনদের আহত হতে দেখেছি। একই সঙ্গে বাড্ডায় আমি জিল্লুরের রক্তাক্ত লাশ দেখেছি। সেই লাশকে সাক্ষী রেখেই হাসিনা পতনের স্লোগান তুলেছিলাম।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমি ছোট্ট আনাসের লাশ দেখেছি। সুতরাং আমি লাশ দেখে অভ্যস্ত। আমি রক্ত দেখেছি, সংগ্রাম দেখেছি।

ছাত্রদলের এই নেতা বলেন, আমি যে বেঁচে আছি, সেটা আমার জন্য বোনাস মনে করি। সুতরাং জুলাই মানে ১৭ বছরের আপসহীন সংগ্রাম। এই সংগ্রামকে জীবিত রাখার জন্য শত অনৈক্যের মধ্যেও ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ