spot_img
spot_img

ওমরাহ যাত্রীদের জন্য টিকার সনদ বাধ্যতামূলক

করোনাভাইরাস থেকে সুরক্ষার টিকার ডোজ সম্পূর্ণ করা মুসল্লিদেরই ওমরাহ পালনে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেবে দেশটির সরকার।

রোববার (৮ আগস্ট) হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে করা এক প্রতিদেবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা স্টেট নিউজ এজেন্সি (এসপিএ)।

মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা এসপিএকে এ সম্পর্কে বলেন, সৌদি আরব এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনগোষ্ঠী, যারা চলতি বছর ওমরাহ পালনে ইচ্ছুক, তাদের আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টিকার সনদপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। এটি বাধ্যতামূলক করেছে সরকার।

তিনি আরও জানান, করোনা সংক্রমণ ঠেকাতে যেসব দেশের যাত্রীদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার, সেসব দেশের ওমরাহ পালন ইচ্ছুক মুসল্লিদেরও সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ