spot_img
spot_img

গুণ্ডাকে ছাড় দিলে মাথায় ওঠে: ট্রাম্পকে উদ্দেশ্য করে চীনা রাষ্ট্রদূত

ভারতসহ বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুণ্ডা বলে কটাক্ষ করেছেন দিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং।

তিনি বলেন, গুণ্ডাকে এক ইঞ্চি ছাড় দাও, সে এক মাইল নিয়ে নেবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ কথা বলেন।

ট্রাম্পকে কটাক্ষ করে মন্তব্যের সঙ্গে পোস্টে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র একটি মন্তব্যও জুড়ে দিয়েছেন তিনি।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বুধবারের ফোনালাপে করা ওই মন্তব্যে ওয়াং ই বলেছিলেন, অন্য দেশকে দমনে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার জাতিসংঘ সনদের লঙ্ঘন, ডব্লিউটিওর নিয়মে ভঙ্গ করে, এটি অজনপ্রিয় এবং মোটেই টেকসই নয়।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে যেসব দেশ প্রথমেই বাণিজ্য চু্ক্তি করে ফেলতে পারবে বলে আশা করা হচ্ছিল, ভারত ছিল তার একটি। কিন্তু ভারত কৃষি ও দুগ্ধ খাত মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি না হওয়ায় ট্রাম্প ভারতে উপর প্রথমে ২৫% শুল্ক আরোপ করে, পরে আবার আরও ২৫% শুল্ক আরোপ করে। এতে ভারতীয় পণ্যের উপর মোট ৫০% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ