spot_img
spot_img

কাশ্মীরে মসজিদের ভিতর গুলি চালিয়ে ৭ স্বাধীনতাকামীকে হত্যা করেছে ভারত

কাশ্মীরের শোপিয়ানের একটি মসজিদের ভিতর হামলা চালিয়ে সাত জন স্বাধীনতাকামী যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দক্ষিণ শোপিয়ানে ভারতীয় বাহিনী স্বাধীনতাকামীদের ওপর এ হামলা চালায়।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারের তথ্য মতে জানা যায়, ভারত নিয়ন্ত্রিত পুলিশ প্রথমে স্বাধীনতাকামী যোদ্ধাদেরকে আত্মসমর্পণ করার জন্য বলে। কিন্তু স্বাধীনতাকামী যোদ্ধারা আত্মসমর্পন করতে চাননি। এরপর তাদেরকে মসজিদ থেকে বের করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

জানা যায়, মসজিদের ভিতরেই স্বাধীনতাকামী যোদ্ধাদের সাথে ভারতীয় বাহিনীর সংঘর্ষ শুরু হয় এবং সেখানেই ৫জন স্বাধীনতকামীকে গুলি করে হত্যা করা হয়। পরে আত্মরক্ষার জন্য চেষ্টাকালে বাকি ২জনকেও হত্যা করে দখলদার ভারতীয় বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ