spot_img
spot_img

সাবেক সরকারের পালিয়ে যাওয়া কর্মকর্তাদের দেশে ফেরার আহ্বান আফগান প্রধানমন্ত্রীর

তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগান সাবেক সরকারের যেসব কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তালেবানের অন্তর্বর্তীকালিন সরকারের প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, পালিয়ে যাওয়া কর্মকর্তাদের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ এসব কথা বলেন।

আফগান প্রধানমন্ত্রী বলেন, তার তত্ত্বাবধায়ক সরকার কূটনীতিক, দূতাবাস ও মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে।

আখুন্দ বলেন, আফগানিস্তানের ইতিহাসের এই ঐতিহাসিক মুহূর্তের জন্য আমরা বিপুল অর্থ ও জীবনহানির ক্ষতির শিকার হয়েছি। আফগানিস্তানের জনগণের রক্তপাত, হত্যাকাণ্ড ও বিদ্বেষের পর্বের অবসান ঘটেছে।

আমেরিকা ও তার সমর্থিত প্রশাসনের পক্ষে যারা যারা কাজ করেছেন, তাদের সবার প্রতি সাধারণ ক্ষমার ঘোষণা আবারো পুনরাবৃত্তি করেন তিনি।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ