সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের খান ইন্তেকাল করেছেন

পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রবিবার (১০ অক্টোবর) সকালে ইসলামাবাদের একটি হাসপাতালে শেষঃনিশ্বাস ত্যাগ করেন তিনি।

রেডিও পাকিস্তানের খবর অনুযায়ী, ইসলামাবাদের একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবদুল কাদের খান। আজ রোববার ভোরে তার স্বাস্থ্যের অবনতি হলে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।

পাকিস্তানের পারমাণবিক বোমার জনক মহসিন-ই-পাকিস্তান আবদুল কাদের খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী।

এক টুইট বার্তায় তিনি লিখেন, ১৯৮২ সাল থেকে তিনি আবদুল কাদের খানকে চিনি। তিনি আমাদের জাতি-সংরক্ষণ পরমাণু প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছিলেন। তার এই কৃতিত্ত্ব জাতি কখনোই ভুলবে না। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।

সূত্র: ডন

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ