বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের খানের ইন্তেকালে ইমরান খানের শোক

পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

রবিবার (১০ অক্টোবর) এক টুইট বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমাদের পারমাণবিক অস্ত্রের রাষ্ট্র তৈরিতে আব্দুল কাদের খান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমাদের জাতি তাকে ভালোবাসে। তিনি পাকিস্তান জাতির কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি বলেন, আব্দুল কাদের খানের কারণে আগ্রাসী অনেক বড় পারমাণবিক প্রতিবেশীর বিরুদ্ধে পাকিস্তানকে নিরাপত্তা প্রদান করেছে। পাকিস্তানের জনগণের জন্য তিনি ছিলেন জাতীয় আইকন।

ইমরান বলেন, তাঁর ইচ্ছানুযায়ী তাকে ফয়সাল মসজিদে দাফন করা হবে। আমরা সমবেদনা ও আল্লাহর কাছে দুআ করছি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

সূত্র: ডন

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ