শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ২৯ জন গ্রেফতার

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার (৯ অক্টোবর) ভোর ছয়টা থেকে রোববার (১০ অক্টোবর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

রোববার (১০ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ২৯ জনের কাছ থেকে ৫১৯ পিস ইয়াবা, ১০৫ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ছয় কেজি ৬৬৫ গ্রাম গাঁজা ও ৩৬ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে বলে জানা যায়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ