মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কাশ্মীরে ৫৭০ জনকে আটক করেছে ভারতীয় বাহিনী

দখলকৃত কাশ্মীরে সন্দেহভাজন মনে করে ৫৭০ জনকে আটক করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কাশ্মীরের ১৬টি জায়গায় অভিযান চালায় এনআইএ।

সম্প্রতি কাশ্মীর বিভিন্ন হামলা মামলার জেরে ভারতের অভিযুক্ত দ্যা রেজিস্ট্যান্স ফ্রন্ট( টিআরএফ) এর সদস্যদের বাড়িতে তল্লাশী চালানো হয়। এসময় আটক করা হয় তাদেরকে।

ভারতীয় এনআইএ-র দাবি, দায়েশ এর ভারতীয় শাখার মুখপত্র ‘ভয়েজ অব হিন্দ’। ২০২০-র ফেব্রুয়ারি মাস থেকেই সংগঠনটি মাসিক অনলাইন পত্রিকাটি প্রকাশ করছে। কাশ্মীর উপত্যকায় যুবকদের আরও বেশি করে ‘ধর্মীয় মৌলবাদী’ কার্যকলাপে জড়িয়ে পড়ার নেপথ্যে ওই পত্রিকার প্রবল প্রভাব দেখছেন গোয়েন্দারা।

সেই সূত্রেই শ্রীনগর, অনন্তনাগ, বারামুলা, কুলগামের বিভিন্ন ঠিকানায় অভিযান চালিয়ে ৫৭০জনকে আটক করে ভারতীয় এনআইএ।

সূত্র: আনন্দবাজার

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ