বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

একমাত্র কুরআন ছাড়া সব পরিবর্তন হয়: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ও তার এমপি-মন্ত্রীরা কথায় কথায় সংবিধানের কথা বলেন। এসব কোন সংবিধানে আছে? সংবিধান তো পরিবর্তন করা যায়। একমাত্র কুরআন ছাড়া সব পরিবর্তন হয়।

রোববার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ভাসানী অনুসারী পরিষদ ও গণসংহতি আন্দোলন আয়োজিত ‘নাগরিকের ভোটাধিকার, স্বাধীন নির্বাচন কমিশন কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, সরকার আলেমদের টাকা-পয়সা দিয়ে ‘ম্যানেজ’ করার চেষ্টা করেছে। তারা কথাবার্তা শোনেননি বলেই আজ কারাগারে বন্দি। তাদের মুক্তি দিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিমান নিয়ে বিদেশ ঘুরে আসলেন। জাতিসংঘে ভাষণ দিয়ে আসলেন। তার দলীয় মানুষজন নিয়ে ঘুরে আসলেন। এতগুলো পয়সা খরচ হলো। এসব কার টাকা? প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নাকি দেশের জনগণের?

জাফরুল্লাহ বলেন, স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছি, সেটি পুনরুদ্ধার করতে হলে রাস্তায় নামতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একবার নেমে যাই, তবে বর্তমান সরকারকে হটাতে এক দিনও সময় লাগবে না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ