পূর্ব সতর্কতা জারি করা ব্যতীত দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বোমা বর্ষণ অব্যাহত থাকলে প্রতি বোমার বিপরীতে আটককৃত ইসরাইলী বন্দীদের হত্যা করা হবে বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
মঙ্গলবার (১০ অক্টোবর) হামাসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
হামাসের সামরিক শাখা কাসসাম বিগ্রেডের মুখপাত্র আবু ওবায়দা এক বার্তায় বলেন, পূর্ব সতর্কতা জারি করা ব্যতীত গাজ্জার জনসাধারণের ঘরবাড়িতে বোমা হামলা অব্যাহত রাখা হলে প্রতিটি বোমার বিপরীতে আটককৃত ইসরাইলীদের হত্যা করতে শুরু করবে ফিলিস্তিন স্বাধীনতাকামী মুজাহিদীন।
এছাড়াও তিনি বলেন, আমাদের হাতে বন্দী হওয়া ইসরাইলীরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। তাদের যত্ন নেওয়া হচ্ছে। তবে সতর্ক করা ব্যতীত জনসাধারণের বাড়িতে ইহুদিবাদী ইসরাইলের ক্রমাগত বোমাবর্ষণ তাদের মৃত্যু ডেকে আনবে। এসব নিরাপদ ও পূর্ণ সুস্থসবল ইসরাইলীর প্রাণহানীর জন্য স্বয়ং ইসরাইলই দায়ী থাকবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











