ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সীমাহীন অত্যাচার ও লঙ্ঘনের প্রতিক্রিয়ায় “অপারেশন আল আকসা ফ্লাড” পরিচালনা করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এ আক্রমণে বেশ কিছু বিদেশী নাগরিক নিহত ও জিম্মি হয়েছে। বিদেশীদের মধ্যে কয়েকজন দ্বৈত নাগরিকও রয়েছে।
আটককৃত বিদেশী নাগরিকদের সম্পর্কে সর্বশেষ তথ্য :
থাইল্যান্ড: ১২ জন নিহত, জিম্মি ১১ জন। আমেরিকা: ১১ জন নিহত, অন্যরা নিখোঁজ। নেপাল: ১০ জন নিহত। আর্জেন্টিনা: ৭ জন নিহত, ১৫ নিখোঁজ। ইউক্রেন: ২ জন নিহত। ফ্রান্স: ২ জন নিহত, ১৪ নিখোঁজ। রাশিয়া: ১ জন নিহত, ৪ জন নিখোঁজ। ব্রিটেন: ১ জন নিহত, ১ নিখোঁজ। কানাডা: ১ জন নিহত, ৩ নিখোঁজ। কম্বোডিয়া: ১ জন নিহত। জার্মানি: জিম্মি কয়েকজন। ব্রাজিল: নিখোঁজ ৩ জন। চিলি: নিখোঁজ ২ জন। ইতালি: নিখোঁজ ২ জন। প্যারাগুয়ে: নিখোঁজ ২ জন। পেরু: নিখোঁজ ২ জন। তানজানিয়া: ২ জন নিখোঁজ। মেক্সিকো: জিম্মি ২ জন। কলম্বিয়া: জিম্মি ২ জন। ফিলিপাইন: জিম্মি ১,নিখোঁজ ৬। পানামা: নিখোঁজ ১ জন। আয়ারল্যান্ড: ১ জন নিখোঁজ।
উল্লেখ্য; ইসরাইলের বিমান হামলায় গাজা উপত্যকায় দুইজন সাংবাদিক নিহত হয়েছে বলে জানা গেছে। যার একজনের নাম সাইদ আল তাভিল অন্যজন মুহাম্মাদ সোব।
সূত্র: আল জাজিরা ও সিএনএন











